Saturday, 26 June 2021

অবৈধ মিনারেল ওয়াটার কারখানার খোঁজ পেল পুলিশ

 

নামি কোম্পানির নকল স্টিকার লাগিয়ে অবৈধ জলের ব্যবসার হদিশ। 

মধ্যমগ্রাম থানার পুলিশ ও বারাসাত এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযানের সিল করা হলো অবৈধ জলের কারখানা।মধ্যমগ্রাম তিন নম্বর ওয়ার্ডের বসুনগর এলাকায় দীর্ঘদিন ধরে নামিদামি জলের কোম্পানির নকল স্টিকার লাগিয়ে রমরমিয়ে অবৈধভাবে ব্যবসা চালাচ্ছি মধ্যমগ্রামের এক জলের ব্যবসায়ী।

 সূত্র মারফত খবর পেয়ে শনিবার সকাল ১১ টা নাগাদ মধ্যমগ্রাম তিন নম্বর ওয়ার্ডের বসুনগরের ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালায় মধ্যমগ্রাম থানার পুলিশ ও বারাসাত এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। সিল করে দেওয়া হয় গোটা কারখানা। বাজেয়াপ্ত করা হয়েছে জলের ড্রাম সহ একাধিক সামগ্রী। জলের ব্যবসায়ী অসুস্থ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি তবে সুস্থ হলেই গ্রেফতার করা হবে বলে পুলিশ সূত্রে খবর।    


                                                                                  


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: