রাজ্যের সামগ্রী পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিধানসভার বিরোধী বিজেপি দল নেতা এবং বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন রাজভবনের নর্থ গেটে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।
বলেছেন, ভারত সরকার সব সময় পশ্চিমবঙ্গের জন্য কাজ করে চলেছেন। রাজনীতি তে অভিষেক বন্দোপাধ্যায় নাবালক কটাক্ষ শুভেন্দু। আলাপন বন্দ্যোপাধ্যায় কে আড়াল করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোন মন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করতে দেন নি। কেন্দ্রীয় সরকার লকডাউনে সব সময় রাজ্যের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। লকডাউন শুধু ঘোষণা করছে রাজ্য সরকার কিন্তু কোন প্যাকেজ ঘোষণা করছেন কি মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের উচিত মহামারী পরিস্থিতিতে দায়িত্ব পালন করা। লকডাউনে মানুষের পাশে নেই তৃণমূল কংগ্রেস।


0 coment rios: