*পুরুলিয়া:-* করোনাকালে চরম সংকটে পুরুলিয়ার বিখ্যাত ছৌ শিল্প। বিগত এক বছর ধরে প্রায় বন্ধ রয়েছে ছৌ নাচের আসর। স্বভাবতই ছৌ মুখোশ শিল্পে পড়েছে ভাটার টান।
অযোধ্যা পাহাড়তলীর বিখ্যাত মুখোশ তৈরির চড়িদা গ্ৰাম এখন শুনশান, গ্রামের মুখোশ শিল্পীরা এখন কর্মহীন হয়ে পড়েছে। গত একবছর মুখোশের তেমন বরাত নেই।
পর্যটকদের উপর ভিত্তি করে কেবল মুখোশের খানিকটা বিক্রি, কিন্তু করোনা পরিস্থিতিতে পর্যটকদের আনাগোনা বন্ধ তাই মুখোশের বিক্রিও নেই এমনকি বাইরের জেলায় মুখোশ রপ্তানিও বন্ধ। করোনা সংক্রমণ এখন গ্রামে-গঞ্জেও তীব্রতা ছড়িয়েছে। এই সময় কোন চাহিদাও নেই মুখোশের। এই মুহূর্তে বিকল্প আয়ের পথ খুঁজছেন শিল্পীরা। তবে শিল্পীরাও এখন চাইছেন পরিস্থিতি মোকাবিলা করে প্রাণে বাঁচতে।



0 coment rios: