ভরদুপুরে উত্তর 24 পরগনার ভাটপাড়ায় বোমাবাজি। দুষ্কৃতীদের ছোড়া বোমায় মৃত্যু হল জয় প্রকাশ যাদব নামে এক যুবকের । নিহত যুবক এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। অভিযোগের তীর শাসকদলের বিরুদ্ধে । রবিবার দুপুরে আচমকা ভাটপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের মুক্তারপুর শ্মশানঘাট অঞ্চলে এলোপাতাড়ি বোমা ছুড়তে থাকে একদল দুষ্কৃতী। বোমার আঘাতে মাথার খুলি উড়ে যায় ওই এলাকার যুবক বছর 32 এর জয় প্রকাশ যাদবের। মৃত যুবকের বাড়িতে উপস্থিত হন বিজেপি নেতা অর্জুন সিং।



0 coment rios: