তৃণমূল কংগ্রেসের পশ্চিম পানিহাটি সভাপতি বিশ্বনাথ দের উদ্যোগে আজ দুপুরে পানিহাটি পৌরসভা অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডের মনসা তলায় তিন শয্যা বিশিষ্ট একটি অক্সিজেন পার্লার এবং সেফ্ হোমের উদ্বোধন করেন পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং বিশিষ্ট শ্রমিক নেতা বিধানসভা মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অনুপম দত্ত এবং বিশিষ্ট ডাক্তার ও খড়দা থানার পুলিশ আধিকারিক।
যারা দেখাশোনা করবেন তাদেরকে কিভাবে রোগীদের কে দেখাশোনা করতে হবে ও সঠিক পরিচর্যা তারা যাতে দিতে পারে তার পরামর্শ দেন। প্রতিদিন দু- জন করে চিকিৎসক ও অক্সিজেন সিলিন্ডার সহ সমস্ত চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে বলে জানান উদ্যোক্তারা।



0 coment rios: