"দুয়ারে অক্সিজেন" প্রকল্পের শুভ সূচনা করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক। সোনারপুর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। যার শুভ সূচনা করেন অভিনেত্রী বিধায়ক নিজেই।
মোট ১০টি অক্সিজেন সিলেন্ডার,ভ্যাপার মেশিন ও অক্সিমিটার সমন্বয়ে জনহিতকর এই কাজে ব্রতী থাকবেন এলাকার তৃণমূল নেতৃত্বরা। পরিষেবা পাবে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সকল সাধারণ মানুষ। এই বিধানসভা এলাকায় যে সমস্ত করোনা রোগীর অক্সিজেনের প্রয়োজন হবে তারা টোল ফ্রি নম্বরে ফোন করলে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন পরিষেবা পাবেন বলে জানান বিধায়ক নিজেই। পাশাপাশি তিনি আরও জানান ডাক্তারের পরামর্শ মতো যদি কোন রুগীর হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে তাঁকে হসপিটালে চিকিৎসারও ব্যবস্থা করা হবে। স্বাভাবিক ভাবে বিধায়কের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষ।




0 coment rios: