Thursday, 20 May 2021

ব্যারাকপুরে অমানবিক দৃশ্য

 ফের অমানবিক দৃশ্য দেখা গেল ব্যারাকপুরের বুকে, অসুস্থ মাকে রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে গেল মেয়ে, কোভিড টেস্ট না হওয়ায় অসুস্থ বৃদ্ধাকে নিচ্ছে না কোন স্বেচ্ছাসেবি সংগঠন । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর মহকুমা টিটাগড় এলাকায়। টিটাগড় থানার অন্তর্গত তালপুকুর করুনাময় রোডে রাস্তার ওপর গতকাল বিকেলে এক বৃদ্ধা মাকে ফেলে রেখে যায় তাঁর মেয়ে। রাস্তায় খোলা আকাশের নিচে সারারাত কাটে অসুস্থ বৃদ্ধার। 

আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঐ একই ভাবে এলাকার বাসিন্দারা তাকে অনেকক্ষন একাকী বসে থাকতে দেখে সন্দেহ হয়। স্থানীয় বাসিন্দারা আজ সন্ধ্যায় মানবিকতার খাতিরে তাঁর সাথে কথা বলতে যায়। অসুস্থ অসহায় বৃদ্ধা জানান যে তাঁর মেয়েই তাঁকে সেখানে রেখে দিয়ে চলে যায়। এলাকার বাসিন্দারা তখন টিটাগড় থানায় অভিযোগ জানালে  পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে গাফিলতি দেখায়।পুলিশের দাবি কোভিদ টেস্ট না করে ওই বৃদ্ধাকে কোন হোমে রাখা যাবে না। কিন্তু সেই প্রক্রিয়া দীর্ঘসময়ের ব্যাপার। এদিকে বৃদ্ধার শারীরিক অবস্থা যা তাতে সেই পরীক্ষা-নিরীক্ষা পর্যন্ত বেঁচে থাকবেন কিনা তাই সন্দেহ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বৃদ্ধা সহায়-সম্বলহীন এবং রোগগ্রস্ত তাই তার মেয়ে দায় উদ্ধার হতেই মাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। বৃদ্ধার নাম লীলা কর বয়স 75। তবে তার মেয়ের পরিচয় ও ঠিকানা এখনো জানা যায় নি।  তবে মেয়ে ও বাকি পরিবারের খোঁজ চালাচ্ছে  টিটাগড় থানার পুলিশ।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: