গোসাবার পাখিরালয়ে সকাল থেকে নদী বাঁধ মেরামতির কাজ শুরু করেছেন এলাকার বাসিন্দারা। বস্তায় করে মাটি দেওয়ার কাজ শুরু করলেন গ্রামবাসীরা। গোমর নদীতে জলস্তর বাড়ায় বেশ কিছু জায়াগায় নদী বাঁধে ধস নামে। আজ ইয়াস ঝড় উত্তাল করবে সমুদ্রকে সঙ্গে গোদের ওপর বিষফোঁড়া হয়ে আছে ভরা কোটাল। যশ এর প্রভাবে এমনিতেই প্লাবিত হবে। গতকাল থেকেই চলছে ঝোড়ো হাওয়ার তাণ্ডব। আয়লা, ফনি, বুলবুল, আম্ফান এর মতো ভয়ঙ্কর সব ঝড়ের অভিজ্ঞতা রয়েছে সুন্দরবন বাসীর। নদী বাঁধ ভেঙ্গে গেলে যে কি অবস্থা হয় তা তারা বিলক্ষণই জানেন। সমুদ্রের নোনা জল ঢুকে গেলে খাবার জলের সংস্থান থাকে না ওই এলাকায়। তাই তারা সব কাজ ছেড়ে নিজেদেরকে বন্যার হাত থেকে যথাসম্ভব বাঁচাতে নেমে পড়েছেন বাঁধ মেরামতের কাজে।


0 coment rios: