Saturday, 29 May 2021

বাঁকুড়ার দুস্থ মানুষের পাশে যখন "সবুজ সঙ্গী"

 

বাঁকুড়া জেলা জুড়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যখন অতিমারীতে অসহায় কোভিড রোগী, ভবঘুরে, রোজগার হীন মানুষের সাহায্যার্থে মানুষের পাশে দাঁড়াচ্ছে। কোন কোন সংগঠন রোগীদের অক্সিজেন ঔষধের ব্যবস্থা করছে তখন বাঁকুড়া মেডিকেল কলেজে যে সমস্ত রোগী ভর্তি আছে, যাদের আর্থিক সঙ্গতি নেই অথবা সরকারি বিধি নিষেধের কারণে যখন খাবারের দোকান হোটেল সব বন্ধ তাদের খাবারের যোগান দিতে বাঁকুড়া জেলাপরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ শিবাজী ব্যানার্জির  সহায়তায় ও বাঁকুড়া শহর যুব তৃণমূল কংগ্রেসের   কর্মীদের উদ্যোগে সবুজ সঙ্গী নামে একটি মানবিক প্রকল্প চালু করল বাঁকুড়া শহর যুব তৃনমূলের সদস্যরা। 

অতিমারীর সময়ে প্রতিদিন দুবেলা বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি থাকা রোগীদের আত্মীয়স্বজন এবং এলাকার ভবঘুরে দুস্থ মানুষের খাবারের ব্যবস্থা করছে এই সংগঠন। 





এই পরিষেবা শুধুমাত্র বাঁকুড়া পৌর এলাকাতেই পাওয়া যাবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই উদ্যোগকেেে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ ও মেডিকেল কলেজে ভর্তি থাকা রোগীদের আত্মীয় স্বজনেরা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: