দীর্ঘ রোগভোগের পর 82 বছর বয়সে মৃত্যু হল কমরেড রবিন মন্ডল।
1972 সাল থেকে দীর্ঘ সাত বারের বিধায়ক ছিলেন তিনি। বামফ্রন্টের মুখ্য সচেতক ছিলেন কমরেড রবিন মন্ডল।প্রশাসনিক জীবন শুরু রাজারহাট গোপালপুর এর পঞ্চায়েত প্রধান হিসাবে। মতিঝিল কলেজের ছাত্র এই কমরেড যুক্ত ছিলেন কৃষক আন্দোলনের সাথে। মুখ্য সচেতক ছাড়াও তিনি ভাঙ্গড় রাজারহাট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলেন।
রাজারহাটের পাশে গড়ে ওঠা আজকের আন্তর্জাতিক মানের শহর রাজারহাট নিউটাউন এর প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অগ্রণী। সেখানে তিনি নেইবারহুড কমিটির চেয়ারম্যান ছিলেন। বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর স্বপ্নের উপনগরী রাজারহাট নিউটাউন কে বাস্তব রূপ দান করার জন্য তার অগ্রণী ভূমিকা ছিল।


0 coment rios: