Friday, 28 May 2021

বাঁকুড়া জেলা পুলিশের মানবিক মুখ


 বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে সহায় প্রকল্পের মাধ্যমে আজ বেলিয়াতোড় ফরেস্ট কনফারেন্স হলে করোনা কালে জেলার রক্তের ঘাটতি পূরণ করতে বেলিয়াতোড় থানা একটি রক্তদান শিবিরের আয়োজন করে।  উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিক এছাড়া উপস্থিত ছিলেন বড়জোড়া

 বিধানসভার বিধায়ক অলোক মুখার্জী, বড়জোড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কালিদাস মুখার্জি মহাশয়। এছাড়াও এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ। সূত্রের খবর এই রক্তদান শিবিরে বেলিয়াতোড় থানার পুলিশ আধিকারিক ও কর্মচারী সহ মোট ৮০ জন  রক্তদাতা রক্তদান করেন। 

বাঁকুড়া জেলা পুলিশ বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজ ও  রক্তদান কর্মসূচি  সারা বছর ধরেই করে থাকে তবে করোনা পরিস্থিতিতে জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের চাহিদা মেটাতে জেলা পুলিশ জেলার বিভিন্ন থানায় এই ধরনের রক্তদান কর্মসূচি চালিয়ে যাবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়। পুলিশের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার বিধায়ক অলোক মুখার্জী ও বড়জোড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কালিদাস মুখার্জি মহাশয়। এলাকার মানুষও বাঁকুড়া জেলা পুলিশ ও বেলিয়াতোড় থানার এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: