Saturday, 22 May 2021

ইয়াস মোকাবিলায় কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে চলছে বিপর্যয় মোকাবিলার আগাম প্রস্তুতি



 ইয়াসের মত সাইক্লোনের মোকাবিলার আগাম প্রস্তুতি সারছে রাজ্য সরকার। পূর্ববর্তী সুপার সাইক্লোন আম্ফান এর থেকে শিক্ষা নিয়ে অনেক সতর্কভাবে বিপর্যয় মোকাবিলার আগাম প্রস্তুতি নিচ্ছে। এই ঝড়ের প্রকোপ উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ার পর উড়িষ্যা উপকূল দিয়ে বাংলার উপকূলবর্তী জেলা দুই মেদিনীপুর, উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা ও কলকাতায় আছড়ে পড়ার সম্ভাবনা বেশি তাই ক্ষয় ক্ষতির সম্ভাবনা এখানে যথেষ্টই।


তাই এই জেলাগুলির জেলা প্রশাসন অত্যন্ত সতর্ক থাকছে। দীঘাতে কোস্টাল থানার পক্ষ থেকে মাইকিং ও নজরদারি চলছে। বাংলার শস্য ভান্ডার বর্ধমানের চাষিদের মধ্যে ইয়াস সুপার সাইক্লোন নিয়ে চরম ভীতির সঞ্চার হয়েছে। 

তারা তাদের মত করে ফসল রক্ষার তাগিদে কাজ করে চলেছে। রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের মধ্যেও মিটিং হচ্ছে বারবার দায়িত্বপ্রাপ্ত নেতা মন্ত্রীরাও নিজের দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক দের সাথে আলাপ আলোচনা সেরে নিচ্ছেন।


কলকাতা পুরসভাতেও বিপর্যয় মোকাবিলার ব্লুু প্রিন্ট তৈরি হয়ে গেছে। কলকাতা পুরসভা যে সিদ্ধান্ত নিয়েছে  তার মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলি হল পুরসভার প্রত্যেকটি প্রশাসকক মন্ডলীর সদস্য  মূলত সংশ্লিষ্ট বরো এর সঙ্গে যুক্ত ওয়ার্ড গুলির কো-অর্ডিনেটর দের সঙ্গে যোগাযোগ রাখা থেকে শুরু করে বিপর্যয় হলে তার মোকাবিলা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। এর জন্য মোবাইল ও ল্যান্ডলাইন টেলিফোন কানেকশন যদি কোন ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তবে তার বিকল্প হিসাবে প্রত্যেক প্রশাসক মন্ডলীর সদস্য দের কাছে walkie-talkie দেওয়া হবে বলেও জানান প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য দেবাশীষ কুমার। 


 কলকাতায় যে সমস্ত অংশে বেশি জল জমে সেখানে পাম্প চালানোর পাশাপাশি অতিরিক্ত পাম্প সেট রাখার ব্যবস্থা করা হচ্ছে, বলেও জানান তিনি। ভগ্নপ্রায় বাড়িগুলি থেকে দ্রুত মানুষজনকে সরিয়ে নিরাপদ স্থানে তাদের সরিয়ে নিয়ে যাওয়াা হবে। শহর কলকাতায় ঝড়ের সময় গাছ পড়ে যাতে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি না হয় সে কথা মাথায় রেখেই শহর কলকাতা জুড়ে বড় বড় গাছগুলিকে কিছুটা কাটাই -ছাটাই করার কাজ চলছে ইতি মধ্যেেই। সি ই এস সি  ও কলকাতা পৌরসভা যৌথভাবে একে অপরের পরিপূরক হয়ে বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলার কাজ করবে বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার জন্য। কোন ভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে দ্রুত মেরামতির যাতে করা যায় তার জন্য দক্ষ টিম প্রস্তুত রাখা হচ্ছে জানালেন দেবাশীষ কুমার।


 বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক  ফিরহাদ হাকিম মহাশয়, তিনি সমস্ত মিটিংটি ভার্চুয়ালি শোনেন এবং আরো বহু মূল্যবান মতামত ও পরামর্শ দেন এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর অন্যতম  সদস্য অতীন ঘোষ। উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার পৌর কমিশনার থেকে শুরু করে সমস্ত বিভাগের ডিজি ও স্বাস্থ্য আধিকারিক।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: