Sunday, 16 May 2021

সাতসকালে নারোদা কাণ্ডে গ্রেপ্তার ফিরহাদ হাকিম সহ 3

 

সাতসকালে  নারোদা কান্ড গ্রেফতার ফিরহাদ হাকিম। এদিন সকালে সিবিআই প্রথমে হানা দেয় তার বাড়িতে। সেখানেে  প্রাথমিক কথাবার্তার পরে বিনা নোটিশে তাকে গ্রেপ্তার করা হয়় বলে ফিরহাদ হাকিম অভিযোগ করেন।  তাকে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে নিয়ে নিয়ে যাওয়ার পথে চেতলায় তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। 
সূত্রের খবর এই দিন একই সাথে গ্রেপ্তার করা হয় প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায়, এবং প্রাক্তন মন্ত্রী মদন মিত্র কে।
যদিও CBI এর দাবি 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদের গ্রেপ্তার করা হয়নি। এদের জিজ্ঞাসাবাদের করার জন্য রাজ্যপালের কাছে আগে অনুমতি চাওয়া হয়েছিল। রাজ্যপালের অনুমতি পাওয়ার পরেই এদিন সাতসকালে চেতলায় ফিরহাদ হাকিমের বাড়িতে উপস্থিত হয় সিবিআইয়ের আধিকারিকরা। সেখানেই প্রাথমিক কথাবার্তার পরে তাকে আটক করা হয়। একইভাবে প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় মদন মিত্র এবং সুব্রত মুখোপাধ্যায় কেও আটক করে সিবিআই অফিসারেরা। তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম এদিন বলেন "আমাকে নারোদা কাণ্ডে সিবিআই গ্রেপ্তার করল। স্পিকারের  অনুমতি ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে।আমরা কোর্টের দেখে নেব"।
বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, কোনওরকম অনুমতি নেওয়া হয়নি তাঁর থেকে। জানা গিয়েছে, আজই চারজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেবে CBI। এদিনই আদালতে তোলা হবে তাঁদের। আদালতে পেশ করে CBI চারজনকেই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানাবে। ইতিমধ্যেই চারজনের আইনজীবী পৌঁছে গিয়েছেন নিজাম প্যালেস চত্বরে। পৌঁছেছেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ও। জানা গিয়েছে, সাংসদ অপরূপা পোদ্দার এবং এস এম এইচ মির্জার বিরুদ্ধেও চার্জশিট গঠন করতে চলেছে CBI।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: