বিশ্বভারতী কর্তৃপক্ষ দিন কয়েক আগে রাজ্য সরকার উপাসনা গৃহের সামনে যে রাস্তা দখল করে নিয়েছে তা ফেরতের দাবিতে শান্তিনিকেতনের ছাতিমতলা মৌনভাবে প্রতিবাদ শুরু করেছেন।সেই প্রতিবাদে উপস্থিত রয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, আধিকারিক, অধ্যাপক, কর্মী ও শিক্ষকরা।
অন্যদিকে ছাতিমতলা সংলগ্ন রাস্তার ধারে বিশ্বভারতীর বেশ কিছু ছাত্র বিভিন্ন গানের মধ্য দিয়ে তাদের প্রতিবাদ শুরু করেছেন। মূলত বিশ্বভারতীর উপাচার্যেরবিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করে ও বিশ্ব ভারতে যেভাবে রাজনীতি প্রবেশ বিরুদ্ধে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এই দুই প্রতিবাদ ঘিরে শান্তিনিকেতনের পরিবেশ কার্যত অশান্ত হয়ে উঠেছে। অন্যদিকে উপাসনা গৃহের সামনে ব্যবসায়ীদের বেশকিছু জন টাকা ফেরতের দাবিতে অবস্থান বিক্ষোভে বসবেন। তাদের অভিযোগ বিশ্বভারতী কর্তৃপক্ষ ২০১৯ সালে পৌষ মেলায় স্টল করার জন্য যে সিকিউরিটি মানি নিয়েছিল তা সম্পূর্ণ ফেরত দেয়নি। সেই টাকা ফেরতের দাবিতে তারা অবস্থান বিক্ষোভে বসবেন।



0 coment rios: