Saturday, 23 January 2021

প্রতিবন্ধী যুবতীকে ধর্ষনের অভিযোগ বনগাঁ মহকুমার গোপালনগরে | তীব্র চাঞ্চল্য স্থানীয় এলাকাতে

বাড়ির লোকেরা কর্মের তাগিদে বাইরে থাকতেন।সেই সুযোগে বাড়িতে ঢুকে প্রতিবন্ধী যুবতীকে সরলতার সুযোগ নিয়ে ধর্ষনের অভিযোগ উঠলো বনগাঁ মহকুমার গোপালনগরে । এই ঘটনাতে তীব্র চাঞ্চল্য ছড়ালো স্থানীয় এলাকাতে।অভিযোগ সূত্রে জানা যায় যে , বনগাঁ থানার অন্তগত আনুমানিক 21 বছর বয়সের এক মহিলাকে বেশ কয়েক বার ধর্ষন করে পাড়ারই  এক ব্যাক্তি ।অভিযুক্ত ব্যাক্তির নাম রমজান মণ্ডল।যুবতী শারিরীক ভাবে প্রতিবন্ধী।
যুবতীর বাবা -মা কর্মসূত্রে বাইরে থাকতেন।বাবা-মায়ের অনুপস্থিতিতে ফাঁকা বাড়িতে গিয়ে প্রতিবন্ধী যুবতীর সরলতার সুযোগ নিয়ে বেশ কয়েকবার তাকে ধর্ষণ করেছিলো অভিযুক্ত।আর এই ঘটনা যাতে কাউকে না বলে এই বিষয়ে যুবতীকে হুমকি ও দেয় সে।যুবতীর বাবা -মা কয়েকদিন আগে বাড়ি এসে মেয়ের শারিরীক অবস্থার পরিবর্তন লক্ষ্য করেন ।যুবতীকে চিকিৎস কের কাছে নিয়ে গেলে জানা যায় যে সাত মাসের অন্তঃস্বত্তা।পরিবারের কাছে যুবতী তখন বিষয়টি জানায়।যুবতীর মা আজ গোপাল নগর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: