বিধানসভা নির্বাচন যত কাছে আসছে ততই নির্বাচন প্রাক্কালে বাড়ছে রাজনৈতিক তর্জা। তারই মধ্যে এখন শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টি তে যোগ দিচ্ছেন অনেক নেতা মন্ত্রী।যারমধ্যে তৃণমূলের হেভিওয়েট নেতাও আছেন।এরই মধ্যে দলবদলের রাজনীতিতে যুক্ত হলো ব্যঙ্গাত্মক পোস্টার। হাওড়ার সাঁতরাগাছি এলাকায় দেখা যায় ভারতীয় জনতা পার্টির রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ কে নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্টার ও ফেস্টুন। তাতে দিলীপ ঘোষ কে কাগজ কুরানীর বেশে ছেলেধরা বলে ব্যঙ্গ করে হয়েছে। এবং ঐ ব্যানার ফেস্টুনে রাজ্যের মায়েদের প্রতি নিজের ছেলেকে সুরক্ষিত রাখার সতর্কতা অবলম্বন করতে উপদেশ দেওয়া হয়েছে।আর বিতর্কিত এই ফেস্টুন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক বিজেপি ও শাসক দলের মধ্যে। বিষয়টি জানাজানি হতেই বিজেপির হাওড়া সদর সভাপতি সুরজিৎ সাহা দাবি করেন এই পোস্টার যারা লাগিয়েছে তারা বিকৃত মস্তিষ্কের লোক। তিনি দাবি করেন কোনো সুস্থ মস্তিষ্কের লোক এই ধরণের নিম্ন রুচির কাজ করবে না। সরাসরি রাজ্য রাজনীতি তে প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের নাম না করেই তাদেরকেই ইঙ্গিত করেন বিজেপির সভাপতি।
তিনি জানান তাদের দলের রাজ্য সভাপতিকে এভাবে অপমান করার কাজে যারা যুক্ত আছেন তাদের বিরুদ্ধে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন। তার দাবি কে নস্যাৎ করে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও রাজ্যের সমবায়মন্ত্রী অরুপ রায় দাবি করেন অতীতে এই ধরণের ব্যাঙ্গাত্মক কার্টুন তাদের দলনেত্রী ও দলের অনেকের নামেই হয়েছে। কিন্তু এই কাজে তাদের দল কোনোভাবেই যুক্ত নয়। তিনি পাল্টা দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে নেতা হিসাবেই গণ্য করেন না তারা। তাই তাকে নিয়ে সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই তাদের কাছে।প্রসঙ্গত শাসক দল ও বিজেপির এই পারস্পরিক চাপানউতরে আগামী দিনে কেউ কাউকে এক ইঞ্চি জমি যে ছাড়বে না এটা খুব স্পষ্ট বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।



0 coment rios: