সিমলাগড় জিটি রোডে অবরোধ করে বিক্ষোভ দেখালো কয়েকশো কুষ্ঠ রোগী।বুধবার সকাল 11.30 থেকে প্রায় 40 মিনিট ধরে জিটি রোড অবরোধ করে রাখেন এই সকল কুষ্ঠরোগীরা।তাদের অভিযোগ, পান্ডুয়া ব্লকে মোট ৪০০ জন কুষ্ঠ রুগী আছে এবং তারা গত 1989 সাল থেকে সরকারি ভাবে চাল,ডাল,ওষুধ, জামাকাপড় সহ শীতবস্ত্র সহ অন্যান্য জিনিস সাহায্য পেতেন। কিন্তু গত নয় মাস লকডাউন যাবত তারা কোনো রুপ সরকারিভাবে সাহায্য পাচ্ছে না।বহু বার বিডিও, পঞ্চায়েত সহ স্থানীয় প্রতিনিধিদের এ ব্যাপারে জানিও তারা কোনরূপ কারোর কাছে সাহায্য পায়নি বলেও তাদের অভিযোগ।
কোন রকম ভাবে এতদিন তারা সংসার চাললেও, বর্তমানে তা অসম্ভব হয়ে গেছে। তাই এ ব্যাপারে প্রশাসনের দ্রুততার সাথে হস্তক্ষেপে দাবিতে তারা বাধ্য হয়ে আজকের এই জিটি রোড অবরোধ করে বলে জানান এক অবরোধ কারি। পরবর্তী ক্ষেত্রে পান্ডুয়া থানার পুলিশ এলে এই সকল বিষয়ে নিয়ে তাদের আশ্বস্ত করেন পরে অবরোধ উঠে যায়।




0 coment rios: