Tuesday, 29 December 2020

বিধাননগরে ব্যাংক জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার তিন

গত১২-১০-২০ তারিখে বিধান নগর দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করে সন্দীপ গোয়েল বলে এক ব্যক্তি। তিনি জানান তার অ্যাকাউন্ট থেকে আট লক্ষ টাকা টান্সফার হয়েছে বলে একটি অভিযোগ দায়ের করেন তিনি। এরপর এই গোটা ঘটনার তদন্তে নামে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। তদন্তে নেমে গতকাল রাতে বাগুইআটি থানা এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারে সন্দীপ গোয়েল এর মোবাইল নাম্বার থেকে শুরু করে ব্যাংকের সমস্ত ডিটেইলস ধৃতরা জানতো এবং মোবাইল সেন্টারে গিয়ে তারা  সন্দীপের দাদাা পরিচয়় দিয়ে সন্দ্বীপের    মোবাইল ফোন হারিয়ে গিয়েছে বলে নতুন করে সিম কার্ড চালু করতে বলে এবং যখন নতুন সিম কার্ড পায় সেই সুযোগে নতুন করে নাম্বার  চালু করে ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বার এ মোবাইল নাম্বার দেওয়া ছিল সেই  ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আট লক্ষ টাকা টান্সফার করিয়ে নেয়়।

সেইসময়ই সন্দীপ গোয়েল এর বাবা মারা গিয়েছিল বলে মোবাইল ফোন বন্ধ ছিল। এর পরেই কয়েকদিন পরে যখন তিনি ফোন চালু করে তখন সে জানতে পারে তার অ্যাকাউন্ট থেকে আট লক্ষ টাকা ট্রান্সফার হয়ে গিয়েছেে। এর পরেই তিনি থানায় অভিযোগ দায়ের করে সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছেে। আজ এদেরকে বিধাননগর আদালতে তোলাা হলে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেয়ার আবেদন করে। পুলিশ মনে করছে এর পিছনে বড়োসড়ো কোন  চক্র কাজ করছেে। পাশাপাশি ব্যাংকের কোন ব্যক্তি জড়িত আছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: