অবরোধ মধ্যমগ্রাম চৌমাথা। অবরোধ করল বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীকে গুলি করে খুন করেছে তৃণমূলের দুষ্কৃতীরা অভিযোগ তুলে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে এবং সঠিক তদন্তের দাবিতে বিজেপি কর্মী মৃতদেহ নিয়ে মধ্যমগ্রাম চৌমাথা অবরোধ করল বিজেপি কর্মী সমর্থকরা। প্রসঙ্গত আজ সকালে প্রোমোটার অশোক সরদার কে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে দুষ্কৃতীরা।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এলাকার সক্রিয় বিজেপি কর্মী বলে খুন হতে হচ্ছে. তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হত্যাকাণ্ডে জড়িত, অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবিতে মৃতদেহ নিয়ে মধ্যমগ্রাম চৌমাথা অবরোধ করল পরিবারের লোকজন ও বিজেপি কর্মী সমর্থক রা। প্রায় কুড়ি মিনিট ধরে চলে এই অবরোধ. অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল. ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশবাহিনী।



0 coment rios: