মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে পালিয়ে যাওয়া খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত অভিযুক্ত ধরা পড়ল বীজপুর থানার পুলিশের জালে। প্রসঙ্গত উল্লেখ্য 2011 সালে বারাসতে রাজীব দাস খুনের ঘটনায় গ্রেফতার হয়েছিল মনোজিৎ বিশ্বাস ও মিঠুন দাস নামে দুই যুবক।সেই খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত হয়ে মেদিনীপুর সেন্ট্রাল জেলে বন্দী ছিল এই দুই অভিযুক্ত।
গতকাল মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকেই পাঁচিল টপকে পালিয়ে যায় দুই অভিযুক্ত। এরপর বীজপুর থানার পুলিশের তৎপরতায় 24 ঘন্টার মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় কাঁচরাপাড়ার চারাপোল এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে ধরে ফেলে খুনের একজন অভিযুক্ত মনোজিৎ বিশ্বাস কে। অপর অভিযুক্ত মিঠুন এর খোঁজ চালাচ্ছে পুলিশ।



0 coment rios: