Saturday, 19 December 2020

বধুকে কুপিয়ে খুন অভিযোগ স্বামীর বিরুদ্ধে

 

বধুকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের ইসলামপুরে। স্থানীয় সূত্রে জানা যায় স্বামী স্ত্রীর মধ্যে প্রায় অশান্তি লেগে থাকতোো।নিত্যদিনই নেশা করে বাড়ি ফিরতো স্বামী নরোত্তম মণ্ডল, এবং নেশার ঘোরে নিত্য দিনই স্ত্রীকে  মারধর করতো বলে অভিযোগ, মৃতার বাপের বাড়ি থেকে প্রায়ই চাল ডাল টাকা পয়সা দিয়ে সাহায্য করতো বলে দাবী মৃতের পরিবারের তরফে।
গতকাল রাতে নরোত্তম মণ্ডল মদ খেয়ে এসে তার স্ত্রী সুপ্রিয়া মণ্ডলকে বেধড়ক মারধর করতে থাকে, এমনকি আঁখ কাটা কাস্তে দিয়ে এলোপাথাড়ি কোপতে থাকে তার স্ত্রীকে, ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সুপ্রিয়া মণ্ডল।ঘটনার খবর পেয়ে ছুটে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ, ঘটনাস্থল থেকে মৃত সুপ্রিয়া মণ্ডল উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। আজ সকালে মৃতার পরিবারের লোকজনেরা থানায় এসে হুল্লোড় করতে থাকে, দোষী নরোত্তম মণ্ডলের কঠিন শাস্তির দাবী জানাই তারা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: