Wednesday, 16 December 2020

শুভেন্দু ,রাজিব ব্যানার্জির পর মুখ্যমন্ত্রীর সমর্থনে পোস্টার বনগাঁতে

শুভেন্দু অধিকারী , রাজীব বন্দ্যেপাধ্যায় থেকে তৃনমূলের জেলা নেতৃত্ব রতন ঘোষ , সকলের নামে বিগত দিনে পোস্টার পড়েছিলো বনগাঁ মহকুমার বিভিন্ন জায়গায় | এবার বনগাঁ শহরের বিভিন্ন জায়গায় পোস্টার পড়লো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যে|পাধ্যায়ের সমর্থনে। তবে বিগত দিনে পোস্টার লাগানো হয়েছিলো রাতের অন্ধকারে সবার অলক্ষ্যে | আর মঙ্গলবার সন্ধ্যা - থেকে রাত পর্যন্ত  প্রকাশ্যে শহর ও শহরতলীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগালো তৃণমূল কর্মী সমর্থকরা | পোস্টারগুলিতে মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখে তাকেই রাজ্যে চেয়েছেন তার সমর্থকরা এমনই উল্লেখ রয়েছে।পোস্টার গুলি বনগাঁ মহকুমা অসংগঠিত শ্রমিক  ইউনিয়নের ( INTTUC )  তরফ থেকে প্রচার করা হচ্ছে লেখা আছে | নারায়ন ঘোষ ও সমীর ঘোষ চৌধুরী বলে দুইজন ব্যাক্তি সংগঠনের তরফ থেকে প্রচার করছেন বলেও পোস্টারে উল্লেখ আছে | ভোট যত এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে বনগাঁ মহকুমাতে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: