Monday, 9 November 2020

ডোমজুড়ে আগুন লেগে ভষ্মিভূত ছটি কারখানা

 

আগুন লেগে ভষ্মিভূত ছটি কারখানা। সোমবার ভোরে ঘটনাটি ঘটে ডোমজুড়ের ভাসকুর বেলতলা এলাককয়।। স্থানীয় সূত্রে খবর ডোমজুড়ের ওই কারখানাগুলিতে ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশাপাশি কারখানাগুলিতে। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানাগুলি। প্রথমে পাইপ তৈরির কারখানা থেকে আগুন ছড়ায়।
সেখানে কাজ হচ্ছিল।স্থানীয় বাসিন্দারা প্রথমে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন আয়ত্তে আসেনি। পরে দমকলকে খবর দেওয়া হয়। একে একে ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন পৌঁছায়। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আসে।  ওই ছটি কারখানার মধ্যে রয়েছে প্লাস্টিক, জামাকাপড়, চানাচুর এবং পাইপ তৈরির কারখানা রয়েছে। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে আশপাশের কারখানাগুলোতে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: