অন্যান্য বছরের তুলনায় এবছর করোনা আবহের মধ্যে একটু অন্যরকমভাবেই নৈহাটি বড়ো মা কালীর পুজো হচ্ছে।সকলের আবেগ ও ভক্তি সহযোগে সম্পূর্ণ ভার্চুয়াল মাধ্যমে এই বড় মা কালী পুজোর হবে। বিভিন্ন সামাজিক মাধ্যম ছাড়াও স্থানীয় কেবল টিভি চ্যানেলে লাইভ সম্প্রচার করা হবে। আর এই সরাসরি সম্প্রচার দেখেই ঘরে বসে পুজো দেখতে ও অঞ্জলি দিতে পারবেন সাধারণ মানুষ। সন্ধ্যা থেকেই তারই প্রস্তুতি চলছে জোরকদমে। বড় মা কালী মূর্তিতে অলঙ্কার দিয়ে সাজানোর কাজ চলছে। গভীর রাতে এই বড় মা কালী পুজো হবে।


0 coment rios: