Monday, 2 November 2020

বাঁকুড়ায় ফের হাতির তান্ডব

 

সদ্যোজাত দুই হস্তিশাবক নিয়ে ৪২ হাতির দল প্রবেশ করলো বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের কোশিরবাধ জঙ্গলে। বেশ কয়েকদিন ধরে বড়জোড়া ও বেলিয়াতোড় রেঞ্জ এলাকায় তান্ডব চালিয়েছে এই দলটি। ফের দলটিকে পশ্চিম মেদিনীপুরে ফেরানোর চেষ্টায় বনদফতর। আজ ভোরে উত্তর বন বিভাগ ছেড়ে বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের জঙ্গলে প্রবেশ করে দলটি।
আজ সকালে জয়পুরের জঙ্গলে বিষ্ণুপুর কলকাতা রাজ্য সড়ক অতিক্রম করে বাসুদেবপুরের কোশিরবাধ জঙ্গলে ঢুকে পড়ে দলটি। বনদফতর সুত্রে জানা গেছে হাতির দলটি পশ্চিম মেদিনীপুর মুখে রয়েছে।  দলের মধ্যে দুটি সদ্যোজাত  হস্তিশাবক এবং বাচ্চা হাতি রয়েছে সেই দিকে সজাগ দৃষ্টি রেখেই দলটিকে ধীরে ধীরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দিকে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: