বেশ কিছুদিন ধরেই কোন এক অচেনা নম্বর থেকে নিজের মোবাইলের হোয়াটসঅ্যাপে নিজের ছবি দিয়ে তৈরি করা অশ্লীল ছবি পাঠানোর পর সামাজিক লজ্জায় গত 16 নভেম্বর নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শ্যামনগর কাউগাছি আদিবাসী পাড়ার একাদশ শ্রেণির এক ছাত্রী।
এরপর থেকে জগদ্দল থানার পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এরপর আজ ওই পরিবারটির পাশে দাঁড়াতে তাদের বাড়িতে যান ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং।মৃতার বাবা মায়ের সাথে কথাবার্তা বলে তাদেরকে দলীয় তরফ থেকে আর্থিক সাহায্য করা ছাড়াও দোষীদের উপযুক্ত শাস্তি দিতে আইনি সাহায্য করার আশ্বাস দেন সাংসদ।



0 coment rios: