Tuesday, 17 November 2020

কান্দিতে থানা সংলগ্ন নদী ধারের বাঁধের উপর থেকে ফল ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত থানা সংলগ্ন কানা ময়ূরাক্ষী নদীর ধারে বাঁধের উপর এক ব্যক্তি মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে মৃত নাম বাসুদেব হালদার (৪৫)। বাড়ি ছাতিনাকান্দি বনিকপাড়া ড্যাডাং মন্দির কাছে। পেশায় ফল ব্যাবসায়ী ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান সোমবার রাতে মদ্যপান করেছিলেন এবং তারপরেই তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে এলাকার বাসিন্দারা মৃতদেহ দেখতে পেলে কান্দি থানার পুলিশ কে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: