Friday, 6 November 2020

অমিত শাহের পাল্টা সাংবাদিক সম্মেলন তৃণমূলের

 

বাংলারমাটি, উর্বর মাটি, শস্য শ্যামলা বাংলা,  সেই বাংলার উর্বর মাটি কে পাকে পরিবর্তন করতে চাইছে বিজেপি, সেই পাকে পদ্ম ফোটাতে চাইছে।  বাংলার মানুষ বেছে নেবে কোনটা সঠিক, মধ্যমগ্রামের এক সাংবাদিক বৈঠকে একথা বললেন উত্তর 24 পরগনার মুখপাত্র রথীন ঘোষ।

এদিন সাংবাদিক সম্মেলনে রথীন ঘোষ বলেন, অমিত শাহ বাংলায় এসে বিজেপি কর্মীদের উৎসাহিত করার চেষ্টা করছেন, এর আগেও জেপি নাড্ডা শিলিগুড়িতে এসেছিলেন বিজেপি কর্মীদের উৎসাহিত করতে।  যেহেতু বাংলায় এখনো পদ্মফুলের সৃজনশীলতা ঘটেনি, কারণ পাকেই তো পদ্মফুল হয়,  এখানে একটু পরিস্কার আছে বলে, পদ্ম টা ভালো করে ফুটছে না.  পাক তৈরি করতে না পারলে পদ্ম ফুল ফোটানো যাবে না। সেই জন্য তারই একটা পঙ্কিল আবর্ত তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল থেকে মাঝে মাঝে মন্ত্রীরা ও বিভিন্ন নেতৃবৃন্দ আসছেন, এসে এটা তৈরী করার চেষ্টা করছেন। বাংলায় সবকিছু ভালো বলে, বাংলাকে ঘোরার জায়গা হিসেবে ব্যবহার করছেন বিজেপি নেতৃত্ব।

পাশাপাশি আজ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আসন্ন বিধানসভা ভোটে বিজেপি বাংলায় 200 আসন পাবে, সেই প্রসঙ্গে রথীন ঘোষ বলেন, বিগত লোকসভা ভোটে 18 টি আসন বিজেপি পেয়েছিল, সেই জন্য তিনি বলছে বিধানসভা ভোটে 200 আসন পাবে।  বলে দিতে তো অসুবিধা নেই, পাবেন কি করে সেটা তো পরিষ্কার বলছেন না।  দুইশ আড়াইশো সংখ্যা বলে কোন লাভ নেই, বিধানসভায় বাংলার মানুষই রায় দেবে।

রাম মন্দির নির্মাণে মতুয়া সংঘের জল ও মাটি গ্রহণ করা হয়নি, এটা সবথেকে বড় অপমানকর ব্যাপার, এই ঘটনা মতুয়া সম্প্রদায় কে আঘাত করা হয়েছে বলে আমার মনে হয়, মধ্যমগ্রামের সাংবাদিক বৈঠকে বললেন উত্তর 24 পরগনা জেলার মুখপাত্র রথীন ঘোষ। রথীন ঘোষ বলেন, 2019 এর লোকসভা ভোটে সেখানে লোকসভা সাংসদ তৈরি হয়েছে, তখন মতুয়া সম্প্রদায়ের মানুষদের মধ্যে নতুন করে নাগরিকত্ব দেওয়ার কথা হয়েছিল।  নাগরিকত্ব যাদের আছে তাদের নতুন করে নাগরিকত্ব দেয়ার ব্যাপারটা আমরা বুঝিনি তখন ভালোভাবে।  কারণ এই মতুয়াদের ভোটই তো নির্বাচিত হয়ে গেছে সরকার। তারা তো ভোট দিয়েছে, তারা এদেশের নাগরিক না হলে তো ভোটাধিকার থাকে না।  এই বিভ্রান্তিকর প্রচার করে, যে আমরা তাদের নাগরিকত্ব দেবো এই কথাটা বলে বিভ্রান্ত সৃষ্টি করেছিল। বিজেপি সরকার মতুয়াদের জন্য যে এত কথা বলছে,  রাম মন্দির নির্মাণের সময় মতুয়াদের জল ও মাটি নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তা সেখানে গ্রহণ করা হয়নি। এটা একটা বড় অপমানকর ব্যাপার। রাম মন্দির প্রতিষ্ঠার জন্য সব ধামের জল মাটি নেওয়া হয়েছে, কিন্তু আমাদের বাংলা থেকে এদের টা নেওয়া হয়নি।  এই ঘটনা মতুয়া সম্প্রদায় কে আঘাত করেছে বলে এটা আমি মনে করি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: