Monday, 16 November 2020

বাইক দুর্ঘটনায় ফুটবলারের মৃত্যু আহত আরও এক

বাইক দুর্ঘটনায়় মৃত্যু হল বসিরহাট মহাকুমার বসিরহাট থানার বছর ২৮ নামি ফুটবলার অমিত দে, আহত তার বন্ধু সৌভিক রায়। স্থানীয় সূত্রে জানা যায় দুই বন্ধু আজ সোমবার ভোররাতে স্বরূপনগর থানার কৈজুরী সীমান্তে   কালী পূজার ঠাকুর দেখতে গিয়েছিল। বসিরহাট ধলতিথাতে বাড়ি ফেরার পথে মেরুদন্ডী সুইস গেটের   বাম্পার বাঁচাতে গিয়ে মোটরবাইক উল্টে যায়।  ঘটনাস্থলেই মৃত্যু হয় অমিতের। আরো এক বন্ধু সৌভিকের অবস্থা আশঙ্কাজনক। তাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর এদের মাথায় কোন হেলমেট ছিল না, গাড়ির গতি বেগ ছিল অনেক বেশি তাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে বাইকটি। ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়েছে ধলতিথা গ্রামে। পাশাপাশি প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের এত ঘটা করে পথ নিরাপত্তা সপ্তাহ সেভ লাইফ সেভ ড্রাইভ প্রচার করছে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তাহলে কি এখনো মানুষের হুসফিরছে না। যাতে দীপাবলি রাত্রে উদ্যম গতিতে বাইক চালানোর মৃত্যু হল ফুটবলারের। আরো একজন মৃত্যুর সঙ্গে লড়াই করছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: