ডায়মন্ডহারবার পুলিশ ডিস্ট্রিক্টের আবারও বড় সাফল্য। মহেশতলায় হদিশ পাওয়া গেল দুটি নকল সিমেন্ট এবং ওয়াল পুটি তৈরি করার কারখানার।শনিবার নির্দিষ্ট অভিযােগের ভিত্তিতে মহেশতলা থানার পুলিশ পালান ইনডাসট্রিয়াল এলাকার দুইটি গোডাউনে হানা দিয়ে একটি প্রতিষ্ঠিত কম্পানির লােগাে ব্যবহার করে সিমেন্ট এবং ওয়াল পুট্টি প্রস্তুতকারী সংস্থার হদিশ পায়।যেমনটা জানা গেছে গ্রাহক পরিষেবা কেন্দ্রে ফোন করে বেশ কিছুদিন ধরেই গ্রাহকরা ওই কোম্পানির ওয়াল পুটি এবং সিমেন্টের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছিল।
তাই ওই সংস্থা নিজেদের মতন করে অন্তর তদন্ত করে জানতে পারে তাদের নির্দিষ্ট কোন কারখানায় এই দ্রব্যাদি তৈরি হচ্ছিল না।সেই মতােই তারা বিভিন্ন রিটেল শপ গুলিতে গিয়ে জানতে পারে মহেশতলার একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকার বেশ কিছু গােডাউন ভাড়া করে তাদের লােগাে ব্যবহার করে সিমেন্ট এবং ওয়াল পুটটি তৈরি করছে।পুলিশ নজনকে আটক করলেও রাতে ছেড়ে দেওয়া হয় ওই বেআইনি কারখানার মালিক ও ম্যানেজার কে অ্যারেস্ট করে পুলিশ।



0 coment rios: