শনিবার বুনো শুয়োরের অতর্কিত আক্রমণে আলিপুরদুয়ারে জখম পাঁচজন গ্রামবাসী। আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন ময়রাডাঙা গ্রাম পঞ্চায়েতের চারমাইল বাবুপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।জখম পাঁচ জনের মধ্যে গৌর দাসের(৫৮) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ফালাকাটা সুপারস্পেশালিটি হাসপাতাল থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।লোকালয়ে বুনো শুয়োরের আক্রমণের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছেন জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা।এলাকাটিকে জাল দিয়ে ঘিরে ওই বুনো শুয়োরটিকে ধরার চেষ্টা করছেন বনকর্মীরা। এ ঘটনায় আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা।



0 coment rios: