মালদহে রাজমহল থেকে মানিকচকে আসার পথে ভেসেল লঞ্চ ডুবির দুর্ঘটনা। গতকাল সোমবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। এখনো নিখোঁজ ভেসেল লঞ্চটিতে থাকা অনেকজন মানুষ। তাজমহল থেকে মানিকচকে পারাপারের জন্য ভেসেল লঞ্চটিতে বহন করা আটটি ট্রাক ও বেশ কয়েকটি ছোটো গাড়ী গঙ্গা গর্ভে তলিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ।
নিখোঁজের মধ্যে ভেসেল লঞ্চের কর্মীরাও আছেন। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। ওভারলোডিং এরজন্য এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
ঘটনাস্থলে জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। যদিও বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী অভিযোগ করেন মানিকচক ঘাটে ট্রাক পারাপার করলেও প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। অত্যাধিক ওভারলোডিং এর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে এর জন্য তিনি জেলাশাসক কে ই সরাসরি দায়ী করেছেন।*




0 coment rios: