Friday, 20 November 2020

প্রতিবছরের মতো এবছরও অশ্বিনী পল্লীতে ছট পুজোর আয়োজন, পৌরসভার উদ্যোগে করা হলো পুকুর পরিষ্কার

 

অশ্বিনীপল্লী সেবা সংঘের খেলার মাঠ সংলগ্ন পুকুরে ছট পুজো উপলক্ষে পুকুরের পার ঘিরে পরিষ্কারের কাজ করছে পৌরসভার কর্মীরা। প্রতি বছর ছট পুজো উপলক্ষে ২৮ নং ওয়ার্ডের সেবা সংঘের খেলার মাঠ সংলগ্ন পুকুরে ছট পুজো রীতিনীতি মেনে পুজো দিতে আসেন বহু মানুষ। সেই উপলক্ষে 28 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সমীর তালুকদারের উদ্যোগে পুকুর ঘাটের পার নির্দিষ্টভাবে সীমাবদ্ধ করে পরিষ্কারের কাজ করছেন পৌরসভার কর্মীরা।
28 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সমীর তালুকদার বললেন, দুর্গাপুজো ও শ্যামা পূজার মতন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী করণা স্বাস্থ্যবিধি মেনে, সমস্ত সামাজিক দূরত্ব বজায় রেখে এবং আতশবাজি ব্যবহার বন্ধ রেখে প্রতিবছরের মতো এবছরও সেবা সংঘ খেলার মাঠ সংলগ্ন পুকুরে ছট পুজোর আয়োজন করা হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: