Tuesday, 17 November 2020

দুই প্রতিবেশীর মধ্যে গালিগাজ, বদলা নিতে প্রতিবেশীকে খুন

প্রতিবেশী দুই যুবতির মধ্যে ঝামেলা। তার বদলা নিতে পেটে ও গলায় ধারালো অস্ত্রে কোপ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু রাম বাহাদুর এর(৪৬)।অভিযুক্ত রামবাবু রাজভড় পলাতক। পলাতক গোটা পরিবারও। ভাটপাড়া তিন নম্ব্বর ওয়়া়ার্ডর বাসিন্দা রামবাহাদুর (৪৬)।গতকাল রাতে দুই পরিবারের মেয়েদের মধ্য্যে ঝামেলা বাঁধে এক অপরকে গালিগালাজ কে কেন্দ্র করে। রাতে ভাটপাড়া থানার পুলিশ এসে তা মিটিয়ে ও দেয়।
দুজনেই ভাটপাড়া রিলায়েন্স জুটমিলে কাজ করে। আজ রাম বাহাদুর যখন কাজ থেকে বের হয় তখন তাকে খুন করার জন্য অপেক্ষা করতে থাকে রাম বাবু রাজভড়। ঠিক জুটমিলের গেট থেকে ২০০ ফুট এগোতেই ভীড়ের মধ্যেই প্রথমে গলায় ছুড়ি তারপর তাকে পেটে ছুড়ি মারে রামবাবু।এরপরে সবাই ছুটে এলে পালিয়ে যায় রাম বাবু। রক্তাক্ত রাম বাহাদুর কে নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাস পাতালে নিয়ে যাবার পথেই মারা যায় রাম বাহাদুর। এই ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পরে। সবার মুখে একটাই কথা সামান্য একটা ঘটনার জেড়ে এমন ভাবে খুন হতে হলো রাম বাহাদুর কে?

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: