করোনাকালে সমস্ত রকম আতশবাজিতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। কিন্তু সেই সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল বাজি ফাটানো।কোনো রাস্তায় নয়,কোনো ক্লাবে নয়,বাজি ফাটানো হচ্ছিল এক খোদ শহরের বুকে এক অভিজাত আবাসনে। খবর পেয়ে সেই আবাসনে হানা দেয় পুলিশ। এরপর সেই বাজি ফাটানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত খোদ পুলিশকর্মীরাই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবাসনের বাসিন্দাদের হাতে আক্রান্ত মোট সাতজন পুলিশ কর্মী। আজ রাতে ঘটনাটি ঘটেছে বালি থানা এলাকায়। এই ঘটনায় পুলিশকে মারধরের অভিযোগে ইতিমধ্যেই পাঁচজনকে আটক করেছে পুলিশ। তদন্তকারীদের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের গ্রেফতার করে মামলা শুরু করা হবে। এর পাশাপাশি, বালি থানার পুলিশ সূত্রে খবর সি সি টি ভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করছে পুলিশ। আক্রান্ত পুলিশ কর্মীদের নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী বেলুড় হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে তাদের।



0 coment rios: