বারাসাত চাপাডালি মৎস্য আড়ৎদার কল্যাণ সমিতির রক্তদান শিবির ও শ্যামা পুজোর শুভ উদ্বোধন করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ তথা আইএনটিটিইউসির রাজ্য সভানেত্রী দোলা সেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বারাসাত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক বোর্ডের সদস্য তথা আইএনটিটিইউসির উত্তর 24 পরগনার জেলা সভাপতি তাপস দাসগুপ্ত সহ অন্যান্য সন্মানীয় অতিথী বর্গ। প্রায় 50 জন স্বেচ্ছাসেবক স্বেচ্ছায় রক্ত দান করেন শুক্রবারে রক্তদান শিবির। সাংসদ দোলা সেন জানান ব্যবসায়ীরা ব্যবসার সাথে সাথে সামাজিক কাজে সাহায্যের হাত বাড়িয়েছেন তার জন্য সাধুবাদ জানান তাদের।



0 coment rios: