আবার বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দুর,নন্দীগ্রাম আন্দোলনের পরে অনেক বাহাদুরকে দেখা যায়নি,যারা ফেসবুকে আমাকে গালাগালি করে। তিনি আরো বলেন যা বলতে হয় তা করতে নেই,যা করতে হয় তা বলতে নেই, কি করতে হবে আমার মাথাতে আছে,যথা সময়ে বলবো। শনিবার রামনগর বিধানসভার এক কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তৃণমূলের জেলা ও রাজ্য নেতাদের বিরুদ্ধে এমনই তোপ দাগলেন শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামের সভা থেকেই তির্যক মন্তব্য করে আসছেন শুভেন্দু। তৃণমূল দলে তার অবস্থান নিয়ে রাজ্য জুড়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। একের পর এক সভাতে এই ভাবে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে নাম না করে মন্তব্য কে ঘিরে বিভিন্ন মহলে যে জল্পনা তৈরি হচ্ছে তা অনেকটাই বার্তা বহন করছে তার দলে না থাকার অনস্থান।



0 coment rios: