Thursday, 5 November 2020

নিজেদের রক্ত দিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগের চিঠি মুখ্যমন্ত্রীকে

 

নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখে পুলিশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরে। বিজয় দশমীর দিন পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের নেতা বিমান ঝা। তাকে গ্রেপ্তার করে চাঁচল থানার পুলিশ।
সেই সময় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। পুলিশকে লাঠিচার্য করতে হয়। এই পরিস্থিতিতে পুলিশের বিরুদ্ধে অত্যাচার করার অভিযোগ তুলে নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখলেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। ঘটনায় চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলকে কটাক্ষ করতে ছারছে না বিজেপি।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: