"শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকলেই কি বা বিজেপিতে গেলেই কি? তার খুনের পাপ ভুলবে না বামপন্থীরা" । আগামী বিধানসভা নির্বাচনে মানুষ বাম-কংগ্রেস জোটকে জেতালে তৃণমূলের চোর নেতাদের মারতে মারতে জেলে ঢোকানো হবে ,বারাসাতে কালীপুজোর স্টল উদ্বোধনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন সিপিএম নেতা শতরূপ ঘোষ । শুভেন্দু অধিকারী ইস্যুতে শতরূপ ঘোষ জানান জার্সি বদল করলেও নন্দীগ্রাম খেজুরিতে বামপন্থী ও সাধারণ মানুষকে খুন করার ইতিহাস তারা ভুলবেন না ।
চিটফান্ড কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে তার বক্তব্য জার্সি বদল করলে চুরির পাপ ধুয়ে যায় না । শতরূপ ঘোষের বক্তব্য, তৃণমূলের ডেথ সার্টিফিকেট লেখা হয়ে গেছে । এবার বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল নেতারাই দশ বছরের পরে বিজেপির নেতা হয়ে আরো পাঁচ বছর লুঠ করবে । মানুষ বাম কংগ্রেস জোটকে ক্ষমতায় আনলে তৃণমূলের চোর নেতাদের মারতে মারতে জেলে পাঠানো হবে। পাশাপাশি চুরির টাকায় হওয়া তৃণমূল নেতাদের বাড়ি গাড়ি তো বটেই এমনকি গায়ের জামা খুলে বাজারে বিক্রি করে মানুষকে টাকা ফেরত দেওয়া হবে ।



0 coment rios: