পনের দাবিতে গৃহবধূকে খুন। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহাকুমার বসিরহাট থানার কোদালিয়া গ্রামে। অভিযোগ বছর কুড়ির গৃহবধূ সালমা খাতুুনকে তার স্বামী আব্দুল সাইদ সেখ, শশুর আব্দুল করিম শেখ, শাশুড়ি নাসিমা বিবি এই তিনজন খুন করে। অভিযোগ 48 ঘন্টা আগে ২রা অক্টোবর শুক্রবার রাত্রিবেলায় গৃহবধূকে শ্বশুর-শাশুড়ি হাত পা চেপে ধরে ঘুমন্ত অবস্থায় ,তারপর স্বামী আব্দুল শহীদ শেখ তার শ্বাসরোধ করে খুন করে রাতের অন্ধকারে মৃতদেহ পচা পুকুরের মধ্যে লুকিয়ে রাখে। সালমা বাপের বাড়ির লোকজন মেয়ের ফোন করলে তার মোবাইল ফোন সুইচ অফ পা পায়।পরেরদিন বেলার দিকে এসে দেখে শ্বশুরবাড়িতে তার মেয়ে নেই। মোবাইল সুইচ বন্ধ। সারা দিন কেটে যায় তাকে আর খুঁজে পাওয়া যায় না, সন্দেহ হয় তারপর স্থানীয় গ্রামবাসীরা দের পুরো বিস্তারিত ঘটনা জানানোো হয়।
এরপর খোঁজাখুঁজি করতে থাকলে, গতকাল শনিবার দুপুর বারোটা নাগাদ পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ, মৃতের পরিবার ও উত্তেজিত গ্রামবাসী স্বামী শ্বশুর-শাশুড়ি আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয় ।ধৃত স্বামী শ্বশুর শাশুড়িকে আজ রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। পুলিশের জেরায় তারা স্বীকার করেছে চার বছর আগে হাসনাবাদ থানার জয় গ্রামের বধুর সালমার সঙ্গে বসিরহাটের কোদালিয়া গ্রামের আব্দুল সাইদ এর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে গায়ের রং কালো হওয়ায় পণের দাবিতে তারা বারবার চাপ দিচ্ছিল। তার ওপর দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন চালাত সালমার শ্বশুরবাড়ির লোকজন । এমনকি তাদের দু'বছরের যে পুত্র সন্তান রয়েছে তার সামনেও তার মাকে মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ।



0 coment rios: