টিটাগড় এর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তৃণমূলের এক দলীয় বৈঠক হলো টিটাগড় পৌরসভায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।এই বৈঠকে স্থির হয় টিটাগড়ের উত্তাল পরিস্থিতি বিজেপি তৈরি করার পর সাধারণ মানুষের স্বার্থে আগামী 13 অক্টোবর টিটাগড়ে এক শান্তি মিছিল করবে তৃণমূল। যেখানে শাসকদলের রাজ্য স্তরের উচ্চ নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে জানান জ্যোতিপ্রিয় মল্লিক।



0 coment rios: