চলতি মাসে 4 ঠা অক্টোবর থেকে বারাসাতের চারটি জায়গায় বারাসাত সিপিআইএমের জেলা কমিটির উদ্যোগে শুরু হয় কুড়ি টাকার বিনিময় মধ্যাহ্নভোজের শ্রমজীবী ক্যান্টিন। আজ পর্যন্ত কয়েক হাজারেরও বেশি অসহায় মানুষদের কাছে মাত্র কুড়ি টাকার বিনিময় মধ্যাহ্নভোজের খাবার পৌঁছে গেছে।
কোনোদিন মাছ ভাত, কোনদিন ডিম ভাত আবার কোনদিন নিরামিষ ভাত কুড়ি টাকার কুপনের বিনিময় সিপিআইএমের পক্ষ থেকে অসহায় মানুষদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আজ উত্তর 24 পরগনা বারাসাতের অশ্বিনী পল্লীর মানিকনগরে সিপিআইএমের আয়োজিত শ্রমজীবী ক্যান্টিনের কাজকর্ম পরিদর্শনে ও পার্টির কর্মীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা তথা সিপিআইএমের কলকাতা জেলা কমিটির নেত্রী কনীনিকা ঘোষ।
উপস্থিত থেকে নেত্রী কনীনিকা ঘোষ কর্মীদের উৎসাহ দানের পাশাপাশি এই কর্মসূচি আরো বৃহদাকারে অসহায় মানুষদের কাছে যাতে পৌঁছে দেওয়া যায় তার জন্য কর্মীদের সাথে এক প্রস্তর আলোচনা সেরে নিলেন।




0 coment rios: