Wednesday, 7 October 2020

করোনা আতঙ্ককে দূরে রেখে, বাঙালি শ্রেষ্ঠ উৎসবের প্রস্তুতি শুরু বেলগাছিয়া ছাত্রদল মিলন ক্লাবে

 

প্রতিবছরের মতো এবছরও শারদ উৎসবে আয়োজনে ব্যস্ত বেলগাছিয়া ছাত্রদল মিলন ক্লাব । তবে করোনা পরিস্থিতিতে এবছরের পুজোয় থাকবে না সেভাবে কোন জাঁকজমক ।  এ বছরে মণ্ডপ তৈরি হচ্ছে শিরডি সাই মন্দিরের আদলে । শিল্পীরা দিনরাত এক করে তৈরি করছেন সেই মণ্ডপ । তবে সরকারি স্বাস্থ্যবিধি মেনে পুরো মণ্ডপে তৈরি করা হচ্ছে ।
মূল প্রবেশদ্বারে দৈর্ঘ্য করা হয়েছে অন্যান্য বারের থেকে দ্বিগুণ, থাকছে অটোমেটিক স্যানিটাইজার এর ব্যবস্থা । এছাড়াও ক্লাব সদস্যদের  হাতে থাকবে থার্মালগান । একসঙ্গে প্রবেশেও বিধি নিষেধ মানা হবে সরকারি নিয়ম অনুসারে । এই পুজোর প্রধান উদ্যোক্তা হাওড়া পুরসভা প্রাক্তন মেয়র পরিষদ ভাস্কর ভট্টাচার্য্য জানান শারদ উৎসব কে ঘিরে মন্ডপশিল্প, আলো সজ্জা,  প্রতিমাশিল্প, ফুলচাষ সহ বহু মানুষের জীবিকা নির্ভর করে এই শারদ উৎসব কে ঘিরে ।
 করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউন এর ফলে সমাজের  সকল স্তরের মানুষের রুজি-রুটির টান পড়েছে । তার উপরে যদি এই সমস্ত মানুষ গুলো কাজ না পান তাহলে আরও বড় সমস্যা দেখা দিতে পারে । তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে এ বছরের পুজোর আয়োজন করা হয়েছে ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: