Tuesday, 6 October 2020

অল্পের জন্য দুষ্কৃতীদের হাত থেকে প্রাণে বাঁচলেন বিজেপি নেতা ও প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য

 

বিজেপির দলীয় কর্মসূচীতে যাবার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও বসিরহাটের প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য্য। মঙ্গলবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনা অন্তর্গত বিষ্ণুপুরের সহদেবপুরে পুলিশের সামনেই দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন তিনি। শমীক বাবুর অভিযোগ দুষ্কৃতীরা লাঠি,বাঁশ, রড নিয়ে পরিকল্পিত ভাবে হামলা চালায় তার ওপর। ব্যাপক  ভাঙচুর চালায় তার গাড়ীতে। ছিনিয়ে নেওয়া হয় তার গলার সোনার চেন,লুঠ করা হয় টাকা ও মোবাইল ফোন। বিজেপি করার অপরাধে তাকে মারধর করে জামা কাপড় ছিড়ে দেওয়া হয় বলেও জানান তিনি। ঘটনার পর  বিষ্ণুপুর থানায় অভিযোগ জানতে গেলে অফিসার-ইন-চার্জ কথা বলতে চাননি। এরপর দক্ষিণ 24 পরগনা জেলার পুলিশ সুপার কে ফোন করলে তিনিও  ফোন ধরেননি বলে জানান শমীক বাবু। ব্যারাকপুরের মনীষ শুক্লা খুনের 48 ঘন্টার মধ্যে শমীক ভট্টাচার্যের ওপর হামলার ঘটনা রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে বিজেপির নেতা কর্মীদের নিরাপত্তা বিষয়ে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের  দাবী জানিয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্ব।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: