সপ্তমীর সন্ধেয় বেলাঘাটা আইডিতে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে।আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। হাসপাতালের সুপার আশীস মান্না জনিয়েছেন "এ দিন বিকেল সাড়ে চারটের পর স্টোররুমে আগুন লাগে। দ্রুত দমকলের পাঁচটি ইঞ্জিন এসে পৌঁছয়।"
হাসপাতাল সূত্রে খবর, স্টোর রুমে স্যানিটাইজার রাখা ছিল, সম্ভবত সেই কারণেই আগুন ছড়িয়েছে। ঘটনায় রোগীদের কোনও ক্ষয় ক্ষতি হয়নি।স্টোর রুম থেকে রোগীদের থাকার জায়গা অনেক দূরে, সেই কারণেই সমস্যা হয়নি বলে জানা গিয়েছে। কোথা থেকে আগুন লাগে তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করছে পুলিস। একটি আভ্যন্তরীন তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।



0 coment rios: