শারদ উৎসবে করোনা সংক্রমণ ঠেকাতে মধ্যমগ্রামের সাংবাদিক বৈঠকে পুজো উদ্যোক্তারা ও সাধারণ মানুষের প্রতি বার্তা দিলেন মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ বিধায়ক রথীন ঘোষ। তিনি আবেদন করলেন যে পুজো উৎসব ঘিরে জেলায় যাতে করোনা আক্রান্তের সংখ্যাটা না বাড়ে তার জন্য আমরা সমস্ত নাগরিকদের কাছে এবং পুজো কমিটি গুলির কাছে, সকলের কাছে আবেদন ,যে পুজোর দিন গুলোতে যেমন আনন্দ করবো তেমনি আমাদের যে কোভিড নিয়মবিধি আছে তা পালন করব, আজ হাইকোর্ট যেমন বলেছে, ছোট প্যান্ডেল গুলির ক্ষেত্রে 5 মিটার দূরে থেকে দর্শন করতে হবে, বড় প্যান্ডেল গুলির ক্ষেত্রে 10 মিটার দূর থেকে দর্শন করতে হবে।
আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই পুজো যাতে হয়, তার জন্য তিনি করোনাকে মোকাবিলা করার জন্য মাস্ক ও স্যানিটাইজার কেনার জন্য পুজো কমিটি গুলিকে টাকা দিয়েছেন, যে অর্থ পুজো কমিটি গুলি পেয়েছেন, সেই অর্থ দিয়ে পুজো কমিটি গুলি যাতে তাদের প্রাঙ্গন ঠিক রাখে, সেই ব্যাপারে তারা ব্যবস্থা নেবে. সেই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের ওপর নির্দেশ আছে ও আমাদের যারা আছেন পুজোর দায়িত্বে তাদের কাছে আমাদের অনুরোধ যেন তারা এই সময়টা এইভাবে মোকাবিলা করবেন. রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন সেটা যাতে আমরা সবাই কোভিড বিধি মেনে শারদ উৎসবে সামিল হই এটাই আমার বলার।



0 coment rios: