Saturday, 17 October 2020

চোর সন্দেহে পিটিয়ে খুন এক বৃদ্ধাকে

 

চোর সন্দেহে ভাঙড়ে পিটিয়ে খুনের অভিযোগ । ভাঙড়ের কাশিপুর থানার চিনেপুকুর গ্রামের ঘটনা। মৃত গৃহবধূর নাম সুফিয়া বিবি। বয়স ৩৫। ঘটনায় গুরুতর আহত গৃহবধূর স্বামী আলী হোসেন মোল্লা। স্থানীয় সূত্রে খবর চোর সন্দেহে শুক্রবার দুপুরে আলী হোসেনকে এলাকার যুবক মইবুল মোল্লা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারধর করে। পরে আলী হোসেনের স্ত্রী সুফিয়া বিবিকেও ব্যাপক মারধর করে অভিযুক্ত।

খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্বার করে জিরানগাছা প্রাথমিক হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই কলকাতা আরজিকর হসপিটালে রেফার করে। পরিবার সূত্রে খবর আহত সুফিয়া বিবি আরজিকর হসপিটালে মারা যান। রাতে এলাকায় মৃত্যুর খবর আসতেই ক্ষোভে ফেটে পরে এলাকার সাধারণ মানুষ। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান এলাকা বাসি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: