Thursday, 1 October 2020

তিন মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুন করলো মা

তিন মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে গোসাবা থানার মথুরাখন্ড গ্রামে। নিহতের নাম অমৃতা পাত্র। ঘটনার খবর পেয়ে গোসাবা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত মা পূরবী পাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দ্বিতীয় সন্তান মেয়ে হওয়ায় প্রথম থেকেই তাকে ঠিকমতো দেখাশোনা করতো না পূরবী। একেতে কন্যা সন্তান তার উপর গায়ের রঙ কালো। সেই কারনে বড় মেয়েকে আদর যত্ন করলেও ছোট মেয়ের উপর কেমন যেন উদাসীন ছিল সে। ঐ দুধের শিশুকে মাঝে মধ্যেই মারধোর ও করতো পূরবী। আগে একবার পুড়িয়ে মারার চেষ্টা ও করেছে। পূরবীর স্বামী জিতেন পাত্র ও শাশুড়ি গীতা পাত্র এ নিয়ে বেশ কয়েকবার সাবধান ও করেছিল তাঁকে। কিন্তু তবুও ছোট মেয়ের প্রতি কোন ভালোবাসা জন্মায়নি পূরবীর। নানা অছিলায় তাকে মেরে ফেলার চেষ্টা ও করেছিল সে।
এদিন সকালে জিতেন ও গীতা নদীতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন। আর সেই সুযোগে ছয় বছরের বড় মেয়ে অঙ্কিতার সামনেই ছোট মেয়েকে চাদর ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন পূরবী। ঘটনার পর বিষয়টি ধামা চাপা দিতে চেয়েছিল সে। কিন্তু বাবা ও ঠাকুমা বাড়ি ফিরলে অঙ্কিতা ঘটনার কথা জানিয়ে দেয় তাঁদের। মুহূর্তেই গ্রামে জানাজানি হয়ে যায় এই ঘটনার কথা। গ্রামবাসীরাই এ বিষয়ে থানায় খবর দিলে পুলিশ এসে ঐ শিশুর মৃতদেহ উদ্ধার করে। গ্রেফতার করা হয় অভিযুক্ত মা কে। এ বিষয়ে স্ত্রীর বিরুদ্ধে গোসাবা থানায় অভিযোগ দায়ের করেন জিতেন।  পুলিশ খুনের মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় হতবাক এলাকাবাসী।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: