Wednesday, 28 October 2020

বাসন্তীতে 200 মিটার নদী বাঁধে ধস, আতঙ্কে এলাকাবাসী

বাসন্তীর হোগল নদীর বাঁধে ধস। সজিনাতলা গ্রামের প্রায় দুশো মিটার নদী বাঁধে ধস নেমেছে। সামনেই পূর্ণিমার ভরা কোটাল আর সেই কোটালের আগে বাঁধে ধস নামায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন। গত বছর ও এই একই জায়গায় বাঁধে ধস নেমে আশপাশের প্রায় তিনটি গ্রাম প্লাবিত হয়েছিল। 
আর এবারও এই একই জায়গায় বাঁধে ধস নামায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন। তবে এবার বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয় নি। ধস নামার খবর পেয়েই স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও সেচ দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: