Tuesday, 1 September 2020

১ শিশুকে গণধর্ষণ করল ৭ শিশু!

 

 লুকোচুরি খেলতে ডেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছরের এক শিশুকে গণধর্ষণ করেছে সাত শিশু। ঘটনাটি ঘটেছে  ত্রিপুরার পশ্চিম প্রান্তের তাবারিয়া জেলায়।

অভিযুক্ত ৭ শিশুই একই এলাকার এবং মেয়েটি তাদের ভাই বলেই ডাকত। পরিবারের দাবি, ওই ৭ ছেলেকেই মেয়েটি আগে থেকে চিনত। তাই ডাকলেও ভয় পায়নি। নির্দ্বিধায় চলে যায়।

মেয়েটির পরিবার জানিয়েছে, ঘটনার পরে সেই মেয়েটি বাড়ি ফিরে এসে সব ঘটনা বাবা-মাকে জানায়। এরপর শনিবার থানায় অভিযোগ দায়ের হয়।

পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৬ শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। একজন পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।

আটক চারজনকে ভারতের জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। বাকি দু'জনের করোনা রিপোর্ট পজেটিভ আসায় হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।

নিউ ক্যাপিটাল কমপ্লেক্সের সাব ডিভিশনাল পুলিশ অফিসার প্রিয়া মাধুরি মজুমদার বলেন, শুক্রবার ঘটনাটি ঘটে। মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, লুকোচুরি খেলার নাম করে ওই সাত জন মেয়েকে ডেকে নিয়ে যায়, তারপর ধর্ষণ করে। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: